যশোর ও খুলনা দ’খ’লে বাংলাদেশি হিন্দুদের সাহায্য চান বিজেপি নেতা

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬

  • শেয়ার করুন

বাংলাদেশের যশোর ও খুলনা অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
এ জন্য তিনি বাংলাদেশি হিন্দুদের সহায়তা চেয়েছেন।

বুধবার (২৫ মার্চ) কলকাতায় বিজেপির এক সংবাদ সম্মেলনে তিনি এই হুমকি দেন।
এ সময় তার পাশে ছিলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়কার সহযোগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

শমীক ভট্টাচার্য বলেন, আমরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে দেব না।

মমতা বন্দ্যোপাধ্যায় বা তার বি-টিম হুমায়ুন কবীররা যতই চেষ্টা করুক, বাবরি মসজিদ আমরা বানাতে দেব না।
তিনি আরও বলেন, বাংলাদেশি হিন্দুরা বাংলাদেশ ভেঙে জমি নিয়ে ভারতে আসুন। যশোর, খুলনাকে ভারতে শামিল করুন।

  • শেয়ার করুন