শিশুর অনুরোধে ইসরায়েলের দিকে গোলাপি ক্ষেপণাস্ত্র!

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬

  • শেয়ার করুন

ছোট্ট শিশুর আবদারে ইসরায়েলে গোলাপি রঙের ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান। সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির একটি ভিডিও ভাইরাল হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই তার চাওয়া পূরণ করে তেহরান।

সোমবার (৬ এপ্রিল) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-ঘনিষ্ঠ একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ছবিতে গোলাপি রঙের একটি ক্ষেপণাস্ত্র দেখা যায়, যাতে লেখা ছিল—‘বিপ্লবী ছোট্ট মেয়েটির অনুরোধের জবাবে।’

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় যেখানে এক ইরানি শিশু আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার জেনারেল মুসাভিকে উদ্দেশ করে ইসরায়েলে গোলাপি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুরোধ জানায়। এরপরই ওই ছবি প্রকাশ করা হয়।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম দাবি করেছে, শিশুটির এই আহ্বানের ৪৮ ঘণ্টার মধ্যেই আইআরজিসি তেল আবিব লক্ষ্য করে ‘গোলাপি ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে।

ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রটি গোলাপি রঙে রাঙানো এবং ফারসি ভাষায় বার্তাটি লেখা রয়েছে। েতবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

সূত্র: তাসনিম নিউজ, প্রেস টিভি

  • শেয়ার করুন