‘হরমুজ’ চালুর খবরেই চাঙা বিশ্ব অর্থনীতি!

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬

  • শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে বইতে শুরু করেছে শান্তির বাতাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পর ইরানও তাদের অবস্থান পাল্টেছে। তেহরান জানিয়েছে, তারা প্রতিরোধমূলক সামরিক অভিযান স্থগিত রাখবে।

এক বিবৃতিতে এ কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করা হলে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরোধমূলক অভিযান বন্ধ করবে।

পাশাপশি বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি নিয়েও ইরান বড় সিদ্ধান্তের কথা জানিয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে। তবে এক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে যথাযথ সমন্বয় করতে হবে এবং কারিগরি সীমাবদ্ধতাগুলো বিবেচনায় রাখতে হবে বলেও জানান তিনি।

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ও ইরান। এই যুদ্ধবিরতি মেনে চলার ঘোষণা দিয়েছে ইসরায়েলও।

  • শেয়ার করুন