এখন শুধু পাঠ্যপুস্তকে তারেক রহমান এক দফার ঘোষক লেখা বাকি: আসিফ মাহমুদ

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬

  • শেয়ার করুন

জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার অভ্যুত্থানের দুই বছর পার হতে না হতেই আন্দোলনের ইতিহাস বিকৃতি এবং কৃতিত্বের দাবি নিয়ে ক্ষোভ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আন্দোলনের নেপথ্য কারিগর ও ঘোষকদের নাম বদলে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

শুক্রবার (১৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় আসিফ মাহমুদ এই অভিযোগ করেন।

পোস্টে তিনি লেখেন, অভ্যুত্থানের ২ বছর পরে এক দফার ঘোষকও বদলে যাচ্ছে, লংমার্চের পরিকল্পনাকারীও বদলে যাচ্ছে। অথচ অভ্যুত্থানের সময় (তারা বলেছিল) ‘আমরা এই আন্দোলনের সাথে কোনোভাবেই জড়িত নই’।

আসিফ মাহমুদ লেখেন, এখন শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি ‘এক দফার ঘোষক তারেক রহমান আর লংমার্চ টু ঢাকার ঘোষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর’।
ns coll

  • শেয়ার করুন