সাতক্ষীরায় ছেলের বাইকে পেট্রল নিতে ফিলিং স্টেশনের লাইনে মা

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬

  • শেয়ার করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় ডেমলা ফিলিং স্টেশনে ছেলের মোটরসাইকেলে পেট্রল সংগ্রহ করতে মাকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে তীব্র রোদ উপেক্ষা করে মাকে দাঁড়িয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মোটরসাইকেলচালকের নাম সাগর বৈদ্য। আর তাঁর মায়ের নাম বীথিকা বৈদ্য। তাঁরা শ্যামনগরের মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা।

ডেমলা ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল হাকিম জানান, বিশৃঙ্খলা করে ফিলিং স্টেশনের কর্মচারীদের ওপর হামলা চালানো হয়। পরে বেশ কয়েক দিন বন্ধ ছিল জ্বালানি তেল সরবরাহ। আজ থেকে ইউনিয়নভিত্তিক জ্বালানি তেল সরবরাহ শুরু হয়। দুপুরের দিকে বীথিকা বৈদ্য ছেলের মোটরসাইকেল নিয়ে পাম্পে আসার পর উৎসুক জনতার ভিড় লক্ষ করা যায়। পরে তিনি পেট্রল সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।

এ বিষয়ে বীথিকা বৈদ্য জানান, ছেলে সাগর বৈদ্য মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে ও কৃষিকাজ করে সংসার চালান। বেশ কয়েক দিন পেট্রল না থাকার কারণে তিনি মোটরসাইকেল ভাড়ায় চালাতে পারছেন না। তাই আজ তিনি কৃষিকাজে শ্রম দিতে গিয়েছেন আর পেট্রল সংগ্রহ করতে পাম্পে তাঁর মা এসেছেন।
ns coll

  • শেয়ার করুন