কুমিল্লায় চুরি করতে গিয়ে জানালার গ্রিলে আটকা পড়ল চোর!

প্রকাশিত: মে ১১, ২০২৬

  • শেয়ার করুন

কুমিল্লা আদালত এলাকায় একটি বাসায় চুরি করতে গিয়ে জানালার গ্রিলে আটকে পড়েছে এক চোর। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার (১১ মে) সকালে আদালত এলাকার পূর্ব পাশের একটি বাসায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ওই ব্যক্তি বাসাটির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। কিন্তু একপর্যায়ে গ্রিলের ফাঁকে তার শরীর আটকে যায় এবং সে ভেতরে ঢুকতে বা বাইরে বের হতে পারেনি। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে সেখানে জড়ো হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রিলে আটকে থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করে। পরে তাকে আটক অবস্থায় থানায় নিয়ে যাওয়া হয়। অভিনব এই চুরির চেষ্টার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Ns coll

  • শেয়ার করুন