প্রকাশিত: মে ১৪, ২০২৬
ভারতের কর্ণাটক রাজ্যে শিক্ষার্থীদের ইউনিফর্ম সংক্রান্ত পূর্ববর্তী বিতর্কিত আদেশ বাতিল করেছে বর্তমান কংগ্রেস সরকার।
বৃহস্পতিবার (১৪ মে) নতুন নির্দেশনায় স্কুল ও প্রি-ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থীদের নির্ধারিত পোশাকের পাশাপাশি সীমিত পরিসরে ধর্মীয় প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে মুসলিম ছাত্রীদের হিজাব পরার ক্ষেত্রে আর কোনো আইনি বাঁধা থাকছে না। হিজাব ছাড়াও শিক্ষার্থীরা এখন থেকে পাগড়ি, শিবধারা ও রুদ্রাক্ষের মতো ধর্মীয় প্রতীক পরিধান করতে পারবে। তবে সরকারি নির্দেশনায় শর্ত দেওয়া হয়েছে, এসব ধর্মীয় প্রতীক অবশ্যই স্কুল ইউনিফর্মের সাথে মানানসই হতে হবে।
এর আগে, ২০২২ সালে তৎকালীন বিজেপি সরকার একটি বিতর্কিত আদেশের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের ধর্মীয় পোশাক ও প্রতীক নিষিদ্ধ করেছিল। ওই আদেশের পর হিজাব নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা আদালত পর্যন্ত গড়ায়।বর্তমান সরকারের এই নতুন নির্দেশনাকে বিজেপি সরকারের নেওয়া ওই সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীত হিসেবে দেখা হচ্ছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ বজায় রাখতেই এই সংস্কার আনা হয়েছে।
ns coll