ইয়াবাসহ যুবদল নেতা আটক

প্রকাশিত: মে ২৩, ২০২৬

  • শেয়ার করুন

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ২৫ পিস ইয়াবাসহ এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) রাত ৯টার দিকে উপজেলার লেপসিয়া এলাকার ফতুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার উমো. উজ্জল মিয়া (৪৪) উপজেলার গছিখাই গ্রামের মৃত অমৃত আলীর ছেলে। তিনি খালিয়াজুড়ী সদর ইউনিয়নের যুবদলের সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামে অভিযান চালায়। এসময় ২৫ পিস ইয়াবাসহ উজ্জলকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী লেপসিয়া তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতায় মাদক কারবারির অবস্থান নিশ্চিত হয়েছে পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে পাঠানো হবে।
ns coll

  • শেয়ার করুন