তরল গ্যাসবাহী লরির সঙ্গে সংঘর্ষে বাসে আগুন

প্রকাশিত: মে ২৫, ২০২৬

  • শেয়ার করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় তরল গ্যাসবাহী একটি লরির সঙ্গে পাটুরিয়াগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাসে আগুন ধরে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সংঘর্ষের পর গ্যাসবাহী লরি থেকে গ্যাস লিকেজ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই যাত্রীবাহী বাসটিতে আগুন ধরে যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, বাসের কোনো যাত্রী আহত হননি এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ns coll

  • শেয়ার করুন