কুড়িগ্রামে আবারও গাছের মগডালে নারী, উৎসুক মানুষের ভিড়

প্রকাশিত: জুন ৮, ২০২৬

  • শেয়ার করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পুরুষপাড়ের একটি উঁচু তেঁতুল গাছের মগডালে উঠে বসে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন সাইজেদা বেগম (৫০) নামের এক মধ্যবয়সী নারী। সোমবার (৮ জুন) সকালে এ খবর ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে গাছের নিচে উৎসুক জনতার ভিড় জমে যায়। তবে পরিবারের লোকজন ও স্থানীয়দের দাবি, জিনের আছর থাকার কারণেই ওই নারী মাঝে মধ্যে এমন অদ্ভুত আচরণ করে থাকেন।

উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় সোমবার সকালে বাড়ির পাশের একটি তেঁতুল গাছের একদম মগডালে ওই নারীকে বসে থাকতে দেখেন এক স্থানীয় বাসিন্দা। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী নারী-পুরুষ তাকে দেখতে ভিড় জমায়। গাছের নিচে মানুষের এই বিশাল ভিড় দেখে সাইজেদা বেগম ডাল বেয়ে কিছুটা নিচে নেমে আসেন এবং একপর্যায়ে গোড়া পুকুরের পানিতে লাফিয়ে পড়েন। এরপর তিনি পুকুরের বুকসমান পানি পেরিয়ে কিনারে উঠে নিজের মতো চলে যান। জানা যায়, অদ্ভুত আচরণ করা ওই নারী গোড়াই আনন্দবাজার এলাকার মো. আবু সাঈদের স্ত্রী।

সাইজেদা বেগমের এমন অস্বাভাবিক আচরণের পেছনে জিনের প্রভাব রয়েছে বলে মনে করেন তার পরিবার ও স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত ৬ মে একদিন নিখোঁজ থাকার পর একইভাবে ওই তেঁতুল গাছের মগডালেই তার সন্ধান পাওয়া গিয়েছিল। সেদিন ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে তাকে গাছ থেকে নিরাপদে নামিয়ে আনার চেষ্টা করেছিলেন। কিন্তু তখনও তিনি উদ্ধারকারীদের উপস্থিতি দেখে ডাল বেয়ে নিচে নেমে পুকুরের পানিতে লাফিয়ে পড়েছিলেন। বারবার একই গাছে ওঠার এই ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
ns coll

  • শেয়ার করুন