খুলনার রূপসায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬

  • শেয়ার করুন

খুলনার রূপসা উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি।
র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে শনিবার (২৫ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানাধীন খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১০ কেজি গাঁজাসহ মো. মামুন (২২), পিতা- শহিদুল ইসলাম, ফুলবাড়ী গেট এবং মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৫), পিতা- সেলিম পাটোয়ারী, পশ্চিম সেনপাড়া, উভয়েই দৌলতপুর থানার বাসিন্দাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার হওয়া গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
Ns coll

  • শেয়ার করুন