প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬
নগরীতে মতি নামের পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা থানার শেখপাড়া এলাকার খলিল চেম্বারের পার্শ্ববর্তী ভবনের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা হাবিবুল্লাহর ছেলে। পেশায় তিনি বাসের একজন টিকিট কালেক্টর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি দীর্ঘ ১৬ বছর শেখপাড়া খলিল চেম্বারের পার্শ্ববর্তী বাসিন্দা আনোয়ারার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি ওই ভবনের চতুর্থ তলায় টিনশেডের একটি কক্ষে দীর্ঘদিন একা বসবাস করতেন। গড়াই পরিবহনের টিকিট কালেক্টর হিসেবে কাজ করতেন তিনি।
শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন তিনি। গত বৃহস্পতিবার সর্বশেষ তাকে দেখা গেছে এর পর তাকে আর দেখা যায়নি। রবিবার সকালে একজন কাজ করার জন্য বাড়ির ছাদে উঠলে দুর্গন্ধ পান। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিককে অবগত করলে তিনি পুলিশকে খবর দেন। স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙ্গে ঘরের ভেতর থেকে পুলিশ মতির মরদেহ উদ্ধার করে।
ns coll