রূপসায় ইটভাটায় ঢুকে যুবককে মাথায় গুলি করে হত্যা

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬

  • শেয়ার করুন

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ফখরুল শেখ (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ১টার দিকে কিসমতখুলনা এলাকার মেসার্স রূপসা ব্রিক্স নামের একটি ইটভাটায় ঢুকে দুর্বৃত্তরা ফখরুল শেখকে মাথায় দুটি গুলি করে পালিয়ে যায়। নিহত ফখরুল শেখ নৈহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মমিন উদ্দিনের ছেলে।

গুলিবিদ্ধ অবস্থায় পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • শেয়ার করুন