প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬
তীব্র গরমে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে একটু স্বস্তির খোঁজে বাড়ির পাশের গাছ তলায় বসেছিলেন ৯০ বছর বয়সী সমিরন। কিন্তু আকস্মিকভাবে সেই গাছটি ভেঙে তার ওপর পড়লে মর্মান্তিক মৃত্যু হয় এই বৃদ্ধার।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সমিরন দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকার মৃত গোলাপের স্ত্রী।
সমিরনের স্বজনেরা জানান, তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় বাড়ির পাশে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। এ সময় কোনো ঝড় বা বাতাস ছাড়াই হঠাৎ গাছটি তার ওপর ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেওয়ানগঞ্জ তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম কানন বলেন, তীব্র লোডশেডিংয়ের মধ্যে স্বস্তি পেতে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন ওই বৃদ্ধা। হঠাৎ গাছটি ভেঙে তার ওপর পড়ে। তাকে সেখান থেকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ns coll