খুলনার জিরোপয়েন্টকে ‘নজরুল চত্বর’ ঘোষণা

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬

  • শেয়ার করুন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী খুলনার জিরোপয়েন্টকে ‘নজরুল চত্বর’ ঘোষণা করেছেন। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে খুলনায় বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বিভাগীয় প্রশাসন।
সভায় মন্ত্রী গরীব ময়লাপোতাকে ‘কাজী নজরুল ইসলাম এভিনিউ’ করার উদ্যোগ নিতে কেসিসি প্রশাসককে দায়িত্ব দিয়েছেন।

সভায় প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ অপসংস্কৃতির প্রভাবে ছিল। এখন সবাইকে সুস্থ ও সমৃদ্ধ সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনতে হবে। হারিয়ে যাওয়া সংস্কৃতি, ঐতিহ্য, গল্প, গান ও কবিতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। এ সময় সংসদ সদস্য আমীর এজাজ খানসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন