প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী সেজানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে নগরীর টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুইজন হলেন, টুটপাড়া এলাকার সত্তার ও নয়ন। এ সময় পুলিশ একটি ওয়ান শ্যুটারগান, চার রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সেজান, সত্তার ও নয়নকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান, চার রাউন্ড শটগানের গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তার সেজান খুলনা মহানগরীর একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনী প্রধানের একান্ত সহযোগী। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ns coll