ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫

  • শেয়ার করুন

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ডিউটি অফিসার এএসআই মো. হান্নান সমকালকে এই দুর্ঘটনায় একজন নিহত বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর, তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটার সময় ওপর থেকে একটি ভারী বস্তুটি নিচে পড়ে ওই পথচারী মাথায় আঘাত পান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেট্রোরেল চলাচলের সময় পিলারের কম্পন নিয়ন্ত্রণে বিয়ারিং প্যাড ব্যবহার হয় বলে জানা গেছে।
ns/samakal

  • শেয়ার করুন