প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫
খুলনা নগরীর পূর্ব বানিয়া খামার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পথচারী প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। ওই সময় অজ্ঞাত ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন, তখন মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল–এ নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদন: প্রতিদিন খুলনা নিউজ ডেস্ক