খুলনা-১ এ সকল জল্পনার অবসান, প্রার্থী হলেন বিএনপি নেতা আমির এজাজ খান

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে আমির এজাজ খানের নাম চূড়ান্ত করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন।

এ বিষয়ে খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমির এজাজ খানবলেন, “আমি সবসময় মাঠেই ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকার চেষ্টা করব। ধানের শীষ নিয়ে আমি লড়তে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “প্রায় ৩০ বছরের রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় আমার এই এলাকায় কেটেছে। দাকোপ একটি ভাঙনকবলিত এলাকা, এখানকার উন্নয়ন প্রয়োজন। বটিয়াঘাটা উপজেলা দাকোপের সঙ্গে সংযুক্ত। সে তুলনায় দাকোপে কোনো উন্নয়ন হয়নি আর বটিয়াঘাটায় নামেমাত্র উন্নয়ন হয়েছে। তবে আমি নির্বাচনে বিজয়ী হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করব।।

  • শেয়ার করুন