প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনার ছয়টি আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের ভোট প্রদান সময়সূচি ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন জানান,
খুলনা-১ আসনে আমির এজাজ খান সকাল ৮টায় খারাবাদ কেন্দ্রে ভোট প্রদান করবেন।
খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জু সকাল সাড়ে ৮টায় টুটপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল মাওলানা ভাসানী বিদ্যাপীঠে ভোট প্রদান করবেন (সময় পরে জানানো হবে)।
খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সবুরুননেছা মহিলা কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
খুলনা-৫ আসনে আলী আসগার লবি সেন্ট যোসেফ হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন (সময় পরে জানানো হবে)।
দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে তারা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে সাধারণ ভোটারদের কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। নির্বাচনকে ঘিরে খুলনা জুড়ে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।