ক্যান্সার রোগী আমাকে ভোট দিতে এসেছিল, সেই ভোটও চুরি হয়েছে:নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬

  • শেয়ার করুন

নির্বাচনে কারা কত আসন পাবে সেটা আগেই ঠিক করা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, মানুষ আমাদের ওপর ভরসা রেখেছে। একজন ৯০-এর বৃদ্ধা সাভার থেকে আমাকে ভোট দিতে এসেছিল, কথা বলতে পারে না। একজন ক্যান্সারের রোগী ভোট দিতে এসেছিল। কিন্তু এই মানুষের ভোটগুলো হলো তারা চুরি করেছে।সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলামোটরে আরব আমিরাতে থেকে কারামুক্ত ২৪ জন প্রবাস ফেরত বাংলাদেশিদের নিয়ে এনসিপির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।পাটওয়ারী বলেন, এনসিপর কয়েকটি আসনে পাস করেছি, সেখানে হলো প্রবাসীদের ভোট। তারা অভূতপূর্বভাবে ‘শাপলা কলি’ এবং আমাদের ১১ দলীয় জোটে ভোট দিয়েছে । আপনাদের কোনো কিছু দিয়েই এই ঋণ বাংলাদেশে শোধ করতে পারবো না। দেশ যখন বিপদে যাচ্ছে, প্রবাসীরা কিন্তু বাংলাদেশের গণঅভ্যুত্থানেও এগিয়ে এসেছিল। নির্বাচন যে প্রক্রিয়া হয়েছে, যে ভোট চুরি হয়েছে— জনগণের কাছে তাদেরকে ক্ষমা চাইতে হবে।

তিনি আরও বলেন, এখন নতুন করে কুসুম কুসুম প্রেম হয়েছে। এই যে আপনারা দেখছেন বিরোধী দলীয়র বাসায় হলো একটু যাওয়া আসা করতেছে। কিন্তু বিরোধী দলীয়র যাওয়ার আগে এটা জনগণের কাছে যাওয়া উচিত।পাটওয়ারী বলেন, যারা এই নির্বাচনটা করেছেন, অনেক চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোনো মন্ত্রণালয় দেবেন না। যতটুকু হয়েছে ততটুকুই সীমাবদ্ধ থাকেন। চুরি করেছেন, সিনাচুরি করতে যাবেন না। এখন আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি কেউ যোগাযোগ মন্ত্রণালয়, কেউ ওই মন্ত্রণালয়, কেউ গৃহায়ন মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, পুরো রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করা হবে বলে ঘোষণা করেন পাটওয়ারী।
ns coll

  • শেয়ার করুন