প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬
আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এর মাঝেই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেওয়া পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানায়, আগামী কয়েকদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
তবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান গবেষক মোস্তফা কামাল পলাশ। বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলো, বরিশাল বিভাগের সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকতে পারে।
ns coll