প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬
বাগেরহাটের মোংলা পৌরসভায় একটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানের দরজা ঝালাই করে বন্ধ করে দিয়েছেন স্থানীয় মুসল্লিরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে পৌরসভার আলিয়া মাদরাসা রোড এলাকায় অবস্থিত সরোয়ার হোসেনের মালিকানাধীন দোকানটির দরজা ঝালাই করা হয়।
স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজ শেষে আলিয়া মাদরাসা জামে মসজিদ প্রাঙ্গণে বসে মুসল্লিরা দোকানটি বন্ধ করার সিদ্ধান্ত নেন। পরে তারা দোকানের সামনে গিয়ে দরজা ঝালাই করে দেন।
স্থানীয় মুসল্লি আলী আজম জানান, রমজান মাস শুরুর আগেই মুসল্লিদের পক্ষ থেকে দোকান মালিককে একাধিকবার অনুরোধ করা হয়েছিল দোকানটি সাময়িকভাবে বন্ধ রাখার জন্য। তবে তিনি অনুরোধে সাড়া না দেওয়ায় জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিরা এ পদক্ষেপ নেন।
মোংলা পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলী বলেন, ‘মদের দোকানটির সামনেই একটি মাদরাসা ও একটি মসজিদ রয়েছে। সেখানে বসে মদ্যপান করে অনেকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই ক্ষুব্ধ মুসল্লিরা এ উদ্যোগ নিয়েছেন।’
ns coll