প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬
রাজশাহীর চারঘাট উপজেলায় বিএনপির এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজ দলের কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সিপাইপাড়া এলাকায় ইসলামিক জলসার প্রধান অতিথি ঠিক করা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। মৃত ব্যক্তির নাম এরশাদ আলী (৬৫), পিতা- মৃত সৈয়দ আলী। বাড়ি সিপাইপাড়া, ইউসুফপুর ইউনিয়ন। তিনি ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন এবং স্থানীয় এমপি আবু সাইদ চাঁদের অনুসারী।
চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম রাত সাড়ে ১১টার দিকে জানান, শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয়রা মসজিদে বসে গ্রামে একটি জালসা ও মাহফিল করার উদ্দেশ্যে। এ সময় এক পক্ষ স্থানীয়রা বাসিন্দা ও জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করতে চায়, অপরদিকে নিহত এরশাদসহ অন্যরা স্থানীয় এমপি আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করতে চান। এসময় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কিতে আলোচনা ভেস্তে যায়। পরে এরশাদ আলী রাতে তারাবীর নামাজ শেষে ৯টার দিকে বাড়িতে ফিরছিলেন। এসময় আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আশাদুল , জোয়াদসহ কয়েকজন তার পথরোধ করে দাঁড়ায়। এক পর্যায়ে পেয়ারা গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে পিটিয়ে আহত করে ফেলে রাখে। অন্য মুসল্লিরা আহত এরশাদকে চারঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তরা ঘটনার পরই পালিয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। আর নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় হত্যা মামলাও হবে।
ns coll