খুলনায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গজাল ইমন গ্রেফতার

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬

  • শেয়ার করুন

শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার@গজাল ইমন অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতারঃ কেএমপি

কেএমপি’র দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম ও মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় ০৪ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়েরমহল এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার@গজাল ইমন (২৩), পিতা-আলমগীর হোসেন, সাং-মহেশ্বরপাশা বুচিতলা, থানা-দৌলতপুর, খুলনাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মহেশ্বরপাশা কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকা হতে রাত ০৪.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে ২ টি ওয়ান শুটার গান, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের কার্তুজ এবং ৪ রাউন্ড ওয়ান শুটার গানের কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত সন্ত্রাসী ইমন হাওলাদার@গজাল ইমন এর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, দস্যুতা, চুরিসহ ৭টি মামলার তথ্য পাওয়া গেছে।
ns kmp

  • শেয়ার করুন