খুলনায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুইজন গ্রেফতার

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬

  • শেয়ার করুন

১ টি বিদেশী পিস্তল ও ১ টি ম্যাগাজিন এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার সহ ০২ জন গ্রেফতারঃ কেএমপি

সোনাডাঙ্গা থানা পুলিশ অদ্য ৭ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ১৫:৪০ ঘটিকার সময় চুরি যাওয়া অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ প্রাপ্ত হয়ে ঘটনার বিষয়ে সরেজমিনে তদন্ত করার জন্য অফিসার ও সঙ্গীয় ফোর্সসহ মোবাইল-২ ডিউটিতে নিয়োজিত হন।
তৎপ্রেক্ষিতে হাজী ফয়েজ উদ্দিন ক্রস রোডস্থ শেখ শামীম @ আক্কাস এর বাড়ির উত্তর পাশে পাকা রাস্তার উপর উপস্থিত হলে ০১ টি মোটরসাইকেল ও ০২ জন আরোহী বসা অবস্থায় তাদের দেখতে পেয়ে তাদের আচারণ সন্দেহজনক হওয়ায় তাদের শরীর তল্লাশি করতে চাইলে দাড়িয়ে থাকা লোকটি দৌড়ে পালিয়ে যায় এবং মোটরসাইকেলে বসে থাকা ০২ জন ব্যাক্তি পালানোর চেষ্টা কালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদেরকে আটক করা হয়।

তল্লাশি কালে আসামী ১) মোহাম্মদ লাভলু আহমেদ (৩১), পিতা-মোহাম্মদ বদরুল আলম, সাং-রায়ের মহল, থানা-আড়ংঘাটা এবং ২) মামুন মোল্যা (৩০), পিতা-মোঃ হাফিজ মোল্লা, সাং-হাজী ফয়েজ উদ্দিন ক্রস রোড, থানা- সোনাডাঙ্গা, জেলা-খুলনাদ্বয়ের হেফাজত হতে ০১ টি বিদেশী পিস্তল ও ০১ টি ম্যাগাজিন এবং ০১ টি লাল রঙের Hornet Honda কোম্পানীর ১৫০ সিসি মোটরসাইকেলসহ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে সোনাডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।
Ns KMP

  • শেয়ার করুন