প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬
প্রকাশিত:
নাহিদ ইসলাম বলেন,‘অতীতে যারা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ বা ছাত্রলীগ—যে সংগঠনই করুক না কেন, তা এনসিপির কাছে মুখ্য নয়। আজ থেকে যারা এনসিপিতে আসবে, তারা এনসিপির আদর্শ ধারণ করে নেতাকর্মী হিসেবে কাজ করবে।’
তবে দলে অন্তর্ভুক্তির ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদে অংশগ্রহণকারী, গণহত্যার সঙ্গে জড়িত বা সমর্থনকারী, চাঁদাবাজি ও দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের জন্য এনসিপির দরজা বন্ধ থাকবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, সংস্কার ও গণভোটের মাধ্যমে যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা সরকার নষ্ট করে দিচ্ছে। তার ভাষায়, “এই নির্বাচনের মাধ্যমে শুধু একটি দলের জায়গায় আরেকটি দল এসেছে, কিন্তু কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি।”তিনি আরও অভিযোগ করেন, দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বাড়ছে এবং জনগণের রায় উপেক্ষিত হচ্ছে। এ পরিস্থিতিতে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
ns coll