প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬
ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার জেরে মার্কিন সামরিক জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান।
ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, মার্কিন বাহিনী একটি ইরানি বাণিজ্যিক জাহাজে গুলি চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানি বাহিনী ওমান সাগরে অবস্থানরত কয়েকটি মার্কিন সামরিক জাহাজের দিকে ড্রোন হামলা চালায়।
প্রতিবেদনে বলা হয়, এই হামলা ছিল যুক্তরাষ্ট্রের ওই অভিযানের সরাসরি জবাব।
তবে হামলার পরিমাণ, কতটি ড্রোন ব্যবহার করা হয়েছে বা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা—এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। ফলে পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা ও উত্তেজনা আরও বাড়ছে। এতে সংঘাত আরও বিপজ্জনক পরিস্থিতিতে মোড় নিতে পারে।
ns coll