প্রকাশিত: মে ২৩, ২০২৬
প্রেস বিজ্ঞপ্তিঃ-
কেএমপি লবণচরা থানা পুলিশ কর্তৃক ০৮(আট) কেজি গাঁজা সহ ০১(এক) জন মহিলা আসামী গ্রেফতারঃ- কেএমপি!
কেএমপি’র লবণচরা থানা পুলিশের একটি চৌকস দল এসআই(নিঃ)/খান মোঃ তানজীর হোসেনের ও এসআই(নিঃ)/পীযূষ দাশ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অদ্য ইং-২৩/০৫/২০২৬ তারিখ ১৬.৩৫ ঘটিকার সময় এক বিশেষ অভিযান পরিচালনা করে জিরোপয়েন্ট হইতে রূপসাব্রীজ গামী দারোগার লীজ নামক বিশ্বরোড পাকা রাস্তার উপর হইতে আসামী শিমু আক্তার(২৮), পিতা-মজিবর, মাতা-রেনু, সাং-সোনাখালী, থানা-মোরেলগঞ্জ, জেলা-বাগেরহাট এর হেফাজত হইতে ০৮(আট) কেজি গাঁজা সহ গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Ns coll