খুলনা-মোংলা মহাসড়কে প্রাণ গেলো ৩ জনের

প্রকাশিত: মে ২০, ২০২৬

  • শেয়ার করুন

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠির ভট্ট বালিঘাটায় মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আব্দুল কাদের নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বাগেরহাটের ফকিরহাট থানার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা। আব্দুল কাদের মটর সাইকেল ড্রাইভার ছিলেন।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জাফর আহমেদ জানান, মোংলা থেকে মোটরসাইকেল যোগে তিন আরোহী খুলনার উদ্দেশে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হন। আহত দুইজনকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে আনা হলে তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার শিকার দুই পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায় নি।
ns coll

  • শেয়ার করুন