খুলনার ৬ আসনে ৪৬ জনের মনোনয়ন পত্র জমা

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫

  • শেয়ার করুন

খুলনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের কাজ।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ে ভিড় জমান বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকরা। বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৪৬ জন। এতে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিয়েছেন।রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা–১ আসনে সর্বাধিক ১৩টি মনোনয়ন পত জমা হয়েছে। ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায়, জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর হোসেন, জামায়াতের কৃষ্ণ নন্দী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু সাঈদ, জেএসডির প্রসেনজিৎ দত্ত, বিএনপির আমীর এজাজ খান, বাংলাদেশ মাইনরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায়, বাংলাদেশ খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম, গণ অধিকার পরিষদের জি. এম. রোকনুজ্জামান, বাংলাদেশ সম অধিকার পরিষদের সুব্রত মণ্ডলসহ দুই স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল ও গোবিন্দ হালদার মনোনয়ন পত্র জমা দেন।

খুলনা–২ এ ৪টি মনোনয়ন পত্র জমা পড়েছে।

প্রার্থীরা হলেন জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, খেলাফত মজলিসের মো. শহিদুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমানুল্ল্যাহ।
খুলনা– ৩ আসনে মোট ১২টি মনোনয়ন পত্র জমা হয়েছে। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল, বিএনপির রকিবুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, বাসদের জনার্দন দত্ত, এনডিএমের শেখ আরমান হোসেন, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদসহ পাঁচজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

খুলনা–৪ এ ৫টি মনোনয়ন পত্র জমা হয়েছে।প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস আহম্মেদ সেখ, বিএনপির এস কে আজিজুল বারী, স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন, খেলাফত মজলিসের এস এম সাখাওয়াত হোসাইন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. কবিরুল ইসলাম।
খুলনা–৫ আসনে মোট ৬টি মনোনয়ন পত্র জমা পড়েছে। প্রার্থীরা হলেন- জামায়াতের গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলী আসগার, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার, জাতীয় পার্টির শামিম আরা পারভীন (ইয়াসমীন) এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাইউম জমাদ্দার।

খুলনা–৬ আসনে ৬টি মনোনয়ন পত্র জমা হয়েছে। প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, বিএনপির এস. এম. মনিরুল হাসান (বাপ্পী), জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আছাদুল্লাহ ফকির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল এবং স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

  • শেয়ার করুন