প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬
রংপুরের পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টির অন্তত ৫০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।
দলত্যাগীদের দাবি- বিএনপি ও জাতীয় পার্টিতে দেশপ্রেম, গণতন্ত্র ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন না থাকায় তারা নতুন রাজনৈতিক ধারার দিকে ঝুঁকেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পারুল ইউনিয়নের সেচাকান্দি গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি উঠান বৈঠকে দলটির সদস্য সচিব রংপুর-৪ (কাউনিয়া পীরগাছা) আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী আখতার হোসেন তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
যোগদানকৃত বিএনপি ও জাতীয় পার্টি থেকে আসা নেতাকর্মী এবং সমর্থকরা হলেন- পারুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য- আবু রায়হান, আব্দুল গফুর, ইমান আলী, ছাত্র সমাজের সভাপতি মিজানুর রহমান, জাতীয় পার্টির নেতা-বাদশা মিয়া, মিনহাজুল ইসলাম, রোস্তম খান ডিপজল আব্দুল খালেক, ময়নুল ইসলাম, সোহেল রানা,আশরাফ আলী, আব্দুর রশিদ, হাসান মিয়া, হাবিজার রহমান আফতাব হোসেন, রফিকুল ইসলাম, আব্দুস সাত্তারসহ অন্তত ৫০-৫৫ জন নেতাকর্মী।
এ সময় যোগদানকারীরা বলেন, দেশের রাজনীতিতে সত্যিকারের পরিবর্তন আনতে হলে সৎ, সাহসী ও জনবান্ধব রাজনীতির বিকল্প নেই। এনসিপি সেই বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি, ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা এখানে যোগদান করেছি।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, এনসিপিতে নতুনদের এ যোগদান প্রমাণ করে, দেশের মানুষ পরিবর্তনের পথে হাঁটতে শুরু করেছেন। আগামী দিনে আরও বহু নেতাকর্মী এনসিপিতে যোগ দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ns coll