অতীতের ইতিহাসের তুলনায় এবারের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য : সিইসি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬

  • শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ শেষে চলে ভোট গননা।সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রাতে আসতে থাকে একটির পর একটি ভোট কেন্দ্রের ফলাফল।মাদারীপুর-১ (শিবচর) জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০২ টি,রাত সাড়ে এগারোটা পর্যন্ত ৯৭ টি ভোট কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়,বাকি থাকে আরও পাঁচটি কেন্দ্র।উপজেলার আঠারো ইউনিয়নের মধ্যে চরজানাজাত ইউনিয়নের অবস্থান চরাঞ্চলে হওয়ায় যাতায়াত ব্যবস্থা খুব একটা সহজ নয়।পরে ঐ ইউনিয়নের পাঁচটি কেন্দ্রের ফলাফল এসে যুক্ত হলে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের নাদিরা আক্তার পেয়েছেন ৬৪২৯১ ভোট ও ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের বাংলাদেশ খেলাফত মজলিসের পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা পেয়েছেন ৬৩৫১১ ভোট।কিন্তু এবার প্রথম পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে প্রবাসীরা,আর সেখানে নাদিরা আক্তার পেয়েছে ২৩৩ ভোট এবং হানজালা পেয়েছে ১৩৯৮ ভোট।পোষ্টাল ব্যালটের সাথে হানজালার ১০২ টি কেন্দ্রের ভোট যোগ করলে মোট ৬৪৯০৯ ভোট এবং নাদিরা আক্তারের ৬৪৫২৪ ভোট।

১১ দলীয় নির্বাচনী জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা ধানের শীষের নাদিরা আক্তারের চেয়ে ৩৮৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জয়ী হওয়ার পরে মধ্যরাতে ঐতিহাসিক বাহাদুরপুর ময়দানে সাধারণের উদ্দেশ্যে পীরজাদা হানজালা বলেন,‘এই বিজয় আল্লাহ তাআলার এক রহমত হাজী শরীয়াতুল্লাহ বংশের জন্য।আমি সবসময় কথা বলি কিন্তু আজ আমার কথা বলার কোন ভাষা নেই।কি বলবো কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না?আমি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আপনাদের পাশে দাড়িয়েছি,রাজনীতি করার কোন ইচ্ছা আমার নেই।কিন্তু আপনারা আজ আমাকে যে দায়িত্ব দিলেন তা আমি আপনাদের নিয়ে পালন করবো,ইনশাআল্লাহ।আমার সাথে দেখা করতে হলে কোন মাধ্যম লাগবে না।এই বাহাদুরপুরে আমার বাড়ি আপনারা আসবেন আপনার সব কথা বলবেন,আমার দরজা আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা কারণ আমি আপনাদের সারির লোক।’

তিনি মাদকের বিরুদ্ধে দীর্ঘ দিন লড়াই করে যাচ্ছেন।তবে তাদের হুশিয়ারি করে বলেন,‘আজকের পর থেকে এই শিবচরে কোন মাদক কারবারির স্থান নেই,হয় ভালো হয়ে যান আর না হয় শিবচরে থেকে চলে যান।শিবচরে ব্যবসায়ীরা তারা নির্বিঘ্নে ব্যবসা করবে,তারা কাউকে কোন চাঁদা দিবে না।উপজেলার পাচ্চঁর বাস স্ট্যান্ডে যে চাঁদাবাজি হয় তা আজকের পর থেকে বন্ধ।আমরা সকলে এই শিবচরে মিলেমিশে একসাথে বসবাস করবো।’

পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা পীর মোহসেন উদ্দিন আহমাদ (দুদু মিয়া র:) এর নাতি ও পীরজাদা মুবিন উদ্দিন আহমাদ (নওশীন মিয়া) ছেলে এবং হাজী শরীয়াতুল্লাহ বংশের সপ্তম পুরুষ।
ns coll

  • শেয়ার করুন