প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬
চাঁদপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে শহরের কালীবাড়ি এলাকায় অবস্থিত দলীয় অফিসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।
ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করে এবং প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চাঁদপুর উত্তর স্টেশনের ফায়ার লিডার নজরুল ইসলাম জানান, ভবনের দ্বিতীয় তলা ও ছাদে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত কাগজপত্র এবং ময়লা-আবর্জনা জমে ছিল। ভবনটি অনেক দিন ধরে ব্যবহার না হওয়ায় সেখানে বহিরাগত ব্যক্তি ও টোকাইদের যাতায়াত ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই পরিত্যক্ত কাগজপত্র থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ns coll