প্রকাশিত: মার্চ ৬, ২০২৬
ইরানের ওপর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কেরমানপুর সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে জানিয়েছেন, বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২,০০০ জনেরও বেশি আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) আল-জাজিরার লাইভ আপডেটে এ খবর জানানো হয়। মুখপাত্র জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকরা নিরলস কাজ করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত ৬২৫টিরও বেশি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
হামলার ভয়াবহতা ফুটে উঠেছে ভুক্তভোগীদের বয়সের পরিসংখ্যানে। জানা গেছে, আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী রোগী পশ্চিম ইরানের লোরেস্তান প্রদেশের পোলদোখতারের মাত্র চার মাস বয়সী এক শিশু কন্যা। অন্যদিকে, ইরানের কুর্দিস্তান প্রদেশের সাকেজ শহর থেকে আসা ৯৪ বছর বয়সী এক বৃদ্ধা বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিহতদের মধ্যে ১৯৮ জনই নারী। এছাড়া সরাসরি হামলার শিকার হয়েছেন সেবাকর্মীরাও। কর্তব্যরত অবস্থায় ৮ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এবং আরও ৩০ জন স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হয়েছেন।
সামরিক লক্ষ্যবস্তুর বাইরেও ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির স্বাস্থ্য সেবা খাত। হামলায় ১১টি হাসপাতাল, ৮টি জরুরি চিকিৎসা কেন্দ্র এবং ১২টি অ্যাম্বুলেন্স ধ্বংস বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ns coll