প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬
চট্টগ্রামের বাঁশখালীতে অস্থায়ী ঘরে অগ্নিকাণ্ডে আপন ভাই–বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সন্ধ্যার কিছুক্ষণ আগে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লটমনি এলাকায় একটি ব্রিকফিল্ডের শ্রমিকদের অস্থায়ী ঘরে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘরের ভেতরে থাকা জাহেদা আক্তার (১৪) ও তার ভাই আব্দুল মালেক (৩) আগুনে পুড়ে মারা যায়। তারা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মোঃ হাসান ও হালিমা আক্তারের সন্তান।
তাদের বাবা-মা উভয়েই ওই ব্রিকফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করেন বলে জানা গেছে।
তাদের বাবা-মা উভয়েই ওই ব্রিকফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করেন বলে জানা গেছে।