খুলনাঞ্চলে তরমুজের বিপুল ফলনে তৈরি ৭২৩ কোটি টাকার বাণিজ্যিক সুযোগ

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬

  • শেয়ার করুন

খুলনাঞ্চলের উপকূলবর্তী এলাকায় এ বছর রসালো তরমুজের ব্যাপক ফলন হয়েছে। এতে ৭২৩ কোটি টাকার ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এই বছর খুলনাঞ্চলে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা পুরোপুরি পূরণ হয়নি, তবে মৌসুমে সম্ভাব্য প্রায় ৪১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকার লাভের আশা করা হচ্ছে। মোট দশা খুলনা অঞ্চলের চারটি জেলায় এবার তরমুজ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭২৩ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকা। কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এই লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদী কৃষি বিভাগ ও তরমুজ চাষিরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং নড়াইল জেলায় তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার ৫৫ হেক্টর জমি। এর বিপরীতে ১৩ হাজার ৮১০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হ‌য়েছে। এর মধ্যে খুলনা জেলার ১৭ হাজার ২৯১ হেক্টরের বিপরীতে ১৩ হাজার ১৫৬ হেক্টর, বাগেরহাটের ১৩৩ হেক্টরের বিপরীতে ১৬৪ হেক্টর, সাতক্ষীরার ৬১৮ হেক্টরের বিপরীতে ৪৭১ হেক্টর এবং নড়াইলের ১৩ হেক্টরের বিপরীতে ১৯ হেক্টর জমিতে তরমুজ হয়েছে।

কৃষকরা জানান, বিঘা প্রতি তরমুজের উৎপাদনের সংখ্যা ৭০০ থেকে ৮০০ টি এবং বিঘা প্রতি উৎপাদন খরচ ৩০ হাজার টাকা। প্রতি বিঘায় তরমুজ বিক্রি হবে ৭০ হাজারে, ফলে একজন কৃষক বিঘা প্রতি ৪০ হাজার টাকা লাভ করবেন।

১৩ হাজার ৮১০ হেক্টর জমিতে তরমুজের মোট সম্ভাব্য উৎপাদন (প্রতি বিঘায় ৭০০ টি হলে) ৭ কোটি ২৩ লাখ ৫৬ হাজার ২০০ টি এবং (প্রতি বিঘায় ৮০০ টি হলে) ৮ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৮০০ টি হতে পারে। ১৩,৮১০ হেক্টর জমির মোট উৎপাদন খরচ ৩১০ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকা এবং সম্ভাব্য বিক্রয় মূল্য ৭২৩ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকা বলছে। এতে কৃষকদের লাভ হবে ৪১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।

কৃষি বিভাগ জানাচ্ছে, গত অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে এ অঞ্চলের তরমুজ চাষিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় এবং অনেক কৃষক এবার তরমুজ চাষে আগ্রহ হারিয়েছে। ফলে আসন্ন বছর তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ হয়নি।

খুলনাঞ্চলের লক্ষ্যমাত্রা পূরণে খুলনা জেলার বাজুয়া, দাকোপ, বটিয়াঘাটা এবং মোংলার বানিয়াশান্তাসহ অন্যান্য উপজেলাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বল্প খরচে অধিক লাভের কারণে এই অঞ্চলের কৃষকরা দিন দিন তরমুজ চাষে উৎসাহী হয়ে উঠছেন।
ns coll

  • শেয়ার করুন