প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬
দিনাজপুর শহরে বজ্রপাতে চার কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই কিশোর। এর আধা ঘণ্টার মাথায় বেলা সাড়ে তিনটার দিকে জেলার চিরিরবন্দর উপজেলার আবদুলপুর ইউনিয়নে বজ্রপাতে তিন তরুণের মৃত্যু হয়।
দিনাজপুর শহরে মৃতরা হলো, আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৩) ও আপন ইসলাম (১৪), বাবুল হোসেনের ছেলে হাসান আলী (১৪), প্রয়াত সিদ্দিক হোসেনের ছেলে হাসান আলী (১২) এবং সাজু মণ্ডলের ছেলে মিম (১৩)।
তারা সবাই দিনাজপুর শহরের নিউটাউন এলাকার বাসিন্দা। এই ঘটনায় আহত দুজন হলেন, মমিনুল ইসলাম (১৫) এবং আতিক (১৫)। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থাও আশঙ্কাজনক।
চিরিরবন্দর উপজেলায় মারা যাওয়া তিন জন হলেন সুখদেবপুর ভুড়িয়াপাড়ার সাইফুল ইসলামের ছেলে আবদুর রাজ্জাক (২৮), আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২৫) এবং মোকছেদ আলীর ছেলে সাইফুল ইসলাম (২৬)।
গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন এবং একটি গরু মারা গেছে।
নিহতরা হলেন, দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), আল মোজাহিদ চৌধুরী ছোটন মিয়ার ছেলে রাফি (১২) এবং নবীর হোসেনের ছেলে মিজানুর (২০)। এ ঘটনায় আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। রাফি স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
ns coll