জেলে বসে ১৫টি নাটক ও ৩টি সিনেমার গল্প লিখেছেন সিদ্দিক

প্রকাশিত: মে ১, ২০২৬

  • শেয়ার করুন

১১ মাস পর কারগার থেকে মুক্তি পেয়েছেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। মুক্তির পর মুখে দাড়ি ও মাথায় টুপি পরিহিত ছবিতে দেখা যায় অভিনেতাকে। কারাগারের সময়টা তাকে ভেতর থেকে বদলে দিয়েছে বলে জানান তিনি।

শুক্রবার (১ মে) দুপুরে চ্যানেল 24 অনলাইনকে অভিনেতা সিদ্দিক বলেন, ‘কারাগার থেকে মুক্তি পেয়ে এখন পরিবারকে সময় দিচ্ছি। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটছে। পাশাপাশি দীর্ঘদিন আমার নিজের অফিস বন্ধ ছিল। যেহেতু আমি ছিলাম না, বন্ধ থাকা স্বাভাবিক। এখন সেখানে কিছুটা সময় দিচ্ছি। সবমিলে এখন ভালো আছি।’

তিনি আরও বলেন, ‘কারাগারে থাকলেও সেখানে অযাচিত সময় নষ্ট করেনি। নিয়মিত নামাজ, কুরআন অনুযায়ী চলার চেষ্টা করেছেন। এছাড়া বেশ কয়েকটি নাটকের গল্প লিখেছি সেখানে বসে।’

কারাগারের একটি বাক্য—‘রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ’—তার মনে গভীরভাবে দাগ কেটেছে বলে জানান এই অভিনেতা। তার ভাষায়, ‘যেহেতু তারা আমাকে নিরাপদে রাখবে, আমি নিজেই আমার আলোর পথ খুঁজে নিয়েছি।’

গত ১৮ মার্চ কারাগার থেকে ছাড়া পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। এর আগে গত বছরের ২৯ এপ্রিল বিকেলে রাজধানীর বেইলি রোডে আওয়ামী লীগের দোসর অ্যাখ্যা দিয়ে সিদ্দিককে মারধরের পর রমনা থানায় সোপর্দ করে কিছু মানুষ। পরদিন গুলশানের ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় সিদ্দিকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে কারাগারে রাখা হয় তাকে।

সিদ্দিক বলেন, ‘দুটি মামলা রয়েছে তার নামে। তবে কারামুক্ত হওয়ার পর ভালো লাগা কাজ করছে। গত বছরের ২৯ এপ্রিল থেকে প্রায় এগারো মাস কারাগারে ছিলাম। বন্দী জীবন থেকে মুক্তি, নিশ্চয়ই ভালো লাগার।’
ns coll

  • শেয়ার করুন