প্রকাশিত: মে ৬, ২০২৬
গাজীপুরের টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালীগঞ্জের শিমুলিয়া এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে রাস্তায় অটোরিকশার ওপরে পড়ে শারমিন আক্তার (৪৮) নামের এক স্কুলশিক্ষক নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনায় একাধিক বিদ্যুৎ সঞ্চারিত খুঁটি ভেঙে পড়ায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। নিহত শারমিন আক্তার কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া গ্রামের হাসান আলীর মেয়ে। তিনি তুমলিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানায়, বিদ্যুতের একাধিক খুঁটি ভেঙে পড়ায় শিমুলিয়া ও পূবাইল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ns coll