গোপালগঞ্জে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু

প্রকাশিত: মে ২২, ২০২৬

  • শেয়ার করুন

গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গরুবাহী ট্রাক খালে পরে চারটি গরুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৫টার দিকে সীমান্তবর্তী কাজুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কোরবানির ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গার শিয়ালমারি হাট থেকে আটটি গরু কিনে বরিশালের বানারীপাড়া বাওলিয়া হাটে যাচ্ছিলেন বেপারী রানা ও লিটন। সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে পৌঁছালে গরুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পরে যায়।

পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস কর্মীরা বাকি চারটি গরু জীবিত উদ্ধার করেন। তবে ট্রাকে থাকা মানুষজন অক্ষত আছেন। দুর্ঘটনার পরপরই চালক নজরুল ইসলাম পালিয়ে যান।

মৃত চারটি গরুর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো: সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা উদ্ধার অভিযান চালান। ধারণা করা হচ্ছে, চালক ঘুমের ঘোরে থাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
ns coll

  • শেয়ার করুন