সরকারি দল যদি ভায়োলেন্স চায়, সেটা আমাদের চেয়ে বেশি কেউ পারবে না: আসিফ

প্রকাশিত: মে ২২, ২০২৬

  • শেয়ার করুন

সহযোদ্ধাদের ওপর হামলার ঘটনা ঘটলে পাল্টা কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সহযোদ্ধাদের ওপর ভায়োলেন্স হলে তারা বাধ্য হয়ে একই ধরনের অবস্থান নিতে পারেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২২ মে) বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে প্রায় দেড় হাজার মানুষ এনসিপিতে যোগদান উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘সরকারি দল যদি ভায়োলেন্স চায়, সেটা যে আমাদের থেকে ভালো কেউ পারবে না এটা ২৪-এর গণঅভ্যুত্থানেই আমরা দেখিয়ে দিয়েছি। আমাদের সহযোদ্ধাদের ওপর যারা হামলা করেছে, তাদেরকে আজ রাতের মধ্যে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয়, আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, তাহলে আমরাও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হব।’

অনুষ্ঠানে আরও কথা বলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতেও দেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনা বাড়ছে, যা নারীদের নিরাপত্তাহীনতার ইঙ্গিত দিচ্ছে।তিনি আরও বলেন, এসব ঘটনা প্রমাণ করছে যে নারীদের নিরাপত্তা এখনো নিশ্চিত করা যায়নি এবং এ বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
ns coll

  • শেয়ার করুন