ট্রাম্পের সাথে ‘প্রায় হাতাহাতি’ লাগার দশা নেতানিয়াহুর!

প্রকাশিত: জুন ৮, ২০২৬

  • শেয়ার করুন

লেবাননে হামলাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে চরম মতবিরোধের ইঙ্গিত দিয়েছেন লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা। তিনি জানিয়েছেন, লেবানান ইস্যু নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের প্রায় হাতাহাতি বা তুমুল ঝগড়া বেধে গিয়েছিল।

লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত এ কথা জানান। মার্কিন প্রেসিডেন্ট প্রতিদিন লেবাননের খবরের নিয়মিত খোঁজখবর রাখেন জানিয়ে আরবি ভাষায় তিনি বলেন, লেবানান প্রসঙ্গে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের এই চরম বাগবিতণ্ডার উপক্রম হয়েছিল।

এছাড়া বৈরুতের শহরতলিতে চালানো ইসরায়েলি বিমান হামলা এবং এর পাল্টা হিসেবে ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে একটি ‘রাজনৈতিক বার্তা’ হিসেবে আখ্যায়িত করেছেন মিশেল ইসা। এই সংঘাতের বিষয়ে ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যে এই সংঘাতের মাত্রা যেন আর কোনোভাবেই বিস্তৃত না হয়।

সূত্র: আলজাজিরা।

  • শেয়ার করুন