আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬

  • শেয়ার করুন

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সাতক্ষীরা জেলা নিয়ে দেওয়া একটি পুরোনো বক্তব্যের ভিডিও আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক ভিডিও বিতর্কের পরিপ্রেক্ষিতে ভিডিওটি নতুন করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করেন প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবেন।’

তিনি আরও বলেন, গরিব মানুষকে আল্লাহ ও তার রাসুল (সা.) বেশি ভালোবাসতেন। তার ভাষ্যে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা তার কাছে বিশেষ আবেগের জায়গা। একই বক্তব্যে তিনি রসাত্মক ভঙ্গিতে কুষ্টিয়াকে তালিকার একবারে শেষের দিকে উল্লেখ করে বলেন, সেখানে মাদকের সমস্যা রয়েছে।ভিডিওটি নতুন করে ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন ব্যবহারকারী এটি শেয়ার করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের সঙ্গে যুক্ত করে নানা ধরনের মন্তব্য ও ট্রল করছেন।

এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাওয়ার বিষয়ে গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী।

নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, গত ১৩ জুলাই তিনি প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর অফিসে যান। সেখানে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি কক্ষে প্রবেশ করেন বলে তিনি দাবি করেন।গাজী নজরুল ইসলামের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তিরা তাদের কক্ষে প্রবেশ করে বিভিন্নভাবে হয়রানি করেন। তবে এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবির স্বাধীন যাচাই বা আইনশৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত তদন্তের ফল এখনো প্রকাশিত হয়নি।
ns coll

  • শেয়ার করুন