এনসিপিকে সমর্থন দিন, আমরা প্রতারণা করব না: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬

  • শেয়ার করুন

সেবামূলক বিভিন্ন ধরণের কার্ড বিতরণ ইস্যুতে সরকারে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, বর্তমান সরকার উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে বাড়িতে বাড়িতে কার্ড দিয়ে বেকারত্ব উৎসাহ দিচ্ছে। দেশের মালিকরা ভোট বিক্রির মাধ্যমে বারবার গোলামির জিঞ্জিরে আটকে যাচ্ছে। যে কারণে পাঁচ বছর ঘানি টানতে হয়। সেখান থেকে বেরিয়ে আসতে হবে।

দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে যশোরের অভয়নগরে অনুষ্ঠিত পথসভায় শুক্রবার (২৪ জুলাই) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এনসিপি একটি নতুন সংগঠন, একটি চারা গাছ। দেশকে এগিয়ে নিতে এনসিপি নামক এ চারা গাছকে বৃক্ষে পরিণত করতে সমর্থন দিন, আমরা আপনাদের সঙ্গে প্রতারণা করবো না। সেটা সম্ভব হলে জনপ্রতিনিধিরা ৫ বছরের জন্য আপনাদের গোলাম হয়ে কাজ করবে।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফিরে আশার হুমকি দিচ্ছে। কিন্তু এ দেশে শেখ হাসিনা আর কখনোই আসতে পারবে না। শেখ হাসিনাসহ তার পরিবারের কারো এ দেশে দাফনও হবে না।

অভয়নগর উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী শাহাজান কবিরের সভাপতিত্বে উপজেলার নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ns coll

  • শেয়ার করুন