প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬
খুলনা নগরীর করিমনগর এলাকায় হৃদয় নামে এক যুবককে খুঁজতে এসে তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার মায়ের গায়ে লাগে। সোমবার (১০ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় পড়ালেখার পাশাপাশি তার বাবার মোবাইল ফোনের দোকানে বসেন। সকালে কয়েকজন দুর্বৃত্ত হৃদয়কে খুঁজতে তাদের বাড়িতে আসে। এ সময় তাকে না পেয়ে তারা তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে।বাবা নিচু হয়ে সরে গেলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে হৃদয়ের মায়ের শরীরে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।