প্রকাশিত: আগস্ট ২১, ২০২৬
ভারতের মুম্বাইয়ের পোওয়াই নামে একটি এলাকায় হিজড়ার বেশ ধরে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ করেছে ২৮ বছর বয়সী এক যুবক। তিনি বদনজর দূর করার কথা বলে এ নারীর ঘরে প্রবেশ করেন। ওই ধর্ষকের নাম অনিল শীষরাও সিন্দে। গত ১৮ আগস্ট এ ঘটনা ঘটান তিনি।
সংবাদমাধ্যম এনডিটিভি পুলিশের বরাতে আজ শুক্রবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, ঘরে প্রবেশের পর অনিল ওই নারীকে হুমকি দেন। এরপর তাকে ধর্ষণ করেন।
অভিযোগ পেয়ে পুলিশ ওই এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ শুরু করে। এরপর ধর্ষককে শনাক্ত করে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, অনিল শাড়ি পরে ঘটনাস্থল থেকে একটি অটোরিকশায় করে খড়গাঁওয়ের বস্তির দিকে চলে যায়। তাকে সেখান থেকেই গেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধর্ষক অনিল হিজড়া সাজার পাশাপাশি ভিক্ষুকেরও বেশ ধরেছিল। তারা সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, অপরিচিত কাউকে কোনোভাবেই বাড়িতে প্রবেশ করতে দেওয়া যাবে না এবং সবাইকে সবসময় সতর্ক থাকতে হবে।
সূত্র: এনডিটিভি