নির্দিষ্ট সময় ছাড়া হরমুজ প্রণালিতে সুরক্ষা দিতে পারবে না যুক্তরাষ্ট্র

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬

  • শেয়ার করুন

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোতে রাতের বেলা ইরানের হামলা বৃদ্ধি পাওয়ার পর সামরিক সুরক্ষার জন্য জাহাজগুলোকে কেবল সুনির্দিষ্ট সময়ে চলাচলের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১২ সেপ্টেম্বর) ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালির দক্ষিণ দিকে ওমান উপকূল ঘেঁষে চলাচলকারী জাহাজগুলোকে গত মে মাস থেকে বিমানভিত্তিক সুরক্ষা সহায়তা দিয়ে আসছিল ওয়াশিংটন।

তবে সামুদ্রিক উপদেষ্টাদের কাছে পাঠানো মার্কিন নৌ সমন্বয় কেন্দ্রের ইমেইলের বরাতে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, সেপ্টেম্বর মাসের শুরু থেকে জাহাজ সুরক্ষার এই সময়সীমা কমিয়ে দৈনিক কেবল দুটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

  • শেয়ার করুন