স্ত্রীকে চমক দিতে দ্রুত ডিউটি শেষ করে,বাসায় গিয়ে দেখেন স্ত্রী পরকীয়া

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫

  • শেয়ার করুন

রংপুরের পুকুরপড় চারতলা মোড় এলাকায় স্ত্রীর পরকীয়া সম্পর্ক হাতেনাতে ধরা পড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক স্বামী বিশেষ দিনে প্রিয়তমাকে সারপ্রাইজ দিতে অফিস থেকে আগে বাড়ি ফেরেন। বাসার দরজায় কড়া নাড়লেও স্ত্রী কোনো সাড়া দেননি। পরে তিনি জানালার পাশে গিয়ে দেখেন এক যুবক জানালার গ্রিল খুলে পালানোর চেষ্টা করছেন। ঘরে প্রবেশ করলে তিনি স্ত্রীর সঙ্গে ওই যুবককে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পান।

ভিডিওতে দেখা যায়, নারীটি বিব্রত অবস্থায় মুখ ঢাকার চেষ্টা করছেন এবং তার পোশাক এলোমেলো। অন্যদিকে পরকীয়া প্রেমিক জানালা দিয়ে পালানোর চেষ্টা করছিলেন। এ দৃশ্য প্রত্যক্ষ করে স্বামী হতবাক হয়ে পড়েন এবং মুহূর্তের মধ্যে এলাকাজুড়ে ভিড় জমে যায়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে সমালোচনা করে মন্তব্য করেছেন, পরকীয়া কেবল প্রতারণা নয়—এটি বিশ্বাস, শ্রদ্ধা ও পারিবারিক মূল্যবোধের ওপর আঘাত।

সামাজিক বিশ্লেষকরা বলছেন, প্রবাসী স্বামীদের অনুপস্থিতিতে এমন ঘটনা ঘটে বলে প্রচলিত ধারণা থাকলেও, এই ভিডিও স্পষ্ট করেছে—পরকীয়া এখন সমাজের গভীরে বিস্তার লাভ করছে। তারা মনে করছেন, এটি আর শুধু ব্যক্তিগত সমস্যা নয়, বরং একটি সামাজিক সংকটের রূপ নিচ্ছে।

  • শেয়ার করুন