অসুস্থ রিয়াদ, ভর্তি হাসপাতালে; দোয়া চাইলেন স্ত্রী

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫

  • শেয়ার করুন

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টা ১৪ মিনিটে রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন।”

রিয়াদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকরা দোয়া জানাচ্ছেন।

এখনও পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদের অসুস্থতার বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

  • শেয়ার করুন